Home ত্রিপুরার খবর আগরতলা খবর খয়েরপুরে নতুন বাজার কমিটি গঠন সভায় মাদক কারবারীদের হুঁশিয়ারি বিধায়কের।

খয়েরপুরে নতুন বাজার কমিটি গঠন সভায় মাদক কারবারীদের হুঁশিয়ারি বিধায়কের।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৭ নভেম্বর,,

খয়েরপুরে মাদক কারবারিদের কড়া সতর্কবার্তা দিলেন বিধায়ক রতন চক্রবর্তী। নেশা মুক্ত সমাজ গড়তে সরকারের সাথে বাজার কমিটিগুলিকে এগিয়ে আসার আহ্বান রাখেন বিধায়ক। বিধায়ক চক্রবর্তী বলেন শুধু পুলিশ প্রশাসনের দ্বারা সমাজকে নেশা মুক্ত করা সম্ভব নয়। এক্ষেত্রে সাধারণ মানুষ এবং বাজার কমিটিগুলিকে গুরু দায়িত্ব নিতে হবে। বাজারে যাতে কোনোভাবেই নেশা বিক্রি না হয় সেই বিষয়ে লক্ষ রাখতে হবে। তিনি বলেন সরকার যে সমস্ত উন্নয়ন করছে মাদক এবং চুরির ঘটনা সেগুলির ক্ষতি করছে। যারা এই মাদক বিক্রি করে খয়েরপুরকে কলঙ্কিত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু করার হুমকি দিয়েছেন বিধায়ক। প্রসঙ্গত বৃহস্পতিবার সাধারণ সভার মাধ্যমে খয়েরপুরের সবচেয়ে বৃহৎ এবং প্রাচীনতম খয়েরপুর বাজারের পরিচালন কমিটি গঠিত হয়েছে। এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। ছিলেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝরনা রানী দাস, মন্ডল সভাপতি রাজেশ ভৌমিক, সমাজসেবী অপূর্ব ভৌমিক সহ এলাকার প্রবীণ অভিভাবকরা।

সাধারণ সভায় খয়েরপুর নতুন এবং পুরাতন বাজারের ব্যবসায়ীরা ব্যাপক হারে অংশগ্রহণ করেন। পরে সর্বসম্মতিক্রমে ১৬ জন সদস্যের বাজার কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি করা হয়েছে ডাক্তার উপেন্দ্র দাস কে। সভাপতি রয়েছেন রথীন্দ্র দত্ত এবং হরেন্দ্র চৌধুরী। সাধারণ সম্পাদক করা হয়েছে কৃষ্ণ দত্তকে। যুগ্ম সম্পাদক করা হয়েছে চঞ্চল সাহাকে। কোষাধ্যক্ষ হয়েছেন সুনির্মল সূত্রধর ,সহযোগী রয়েছেন সবুজ দত্ত। নবগঠিত কমিটি বাজার উন্নয়নে আগামী দিনে আরো সক্রিয় হয়ে কাজ করবে বলে বিধায়ক আশা ব্যক্ত করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version