Home জাতীয় খবর অষ্টম বেতন কমিশনে কেন্দ্রকে অনুসরণ করবে রাজ্য সরকার; অর্থমন্ত্রী

অষ্টম বেতন কমিশনে কেন্দ্রকে অনুসরণ করবে রাজ্য সরকার; অর্থমন্ত্রী

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৯ নভেম্বর,,

রাজ্য সরকারের কর্মচারীদের জন্যও অষ্টম বেতন কমিশন চালু করতে চাইছে রাজ্যের বর্তমান সরকার। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই ইঙ্গিত দিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্য সরকারের কর্মচারীরা অষ্টম বেতন কমিশন পাবেন কিনা ?এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন কর্মচারীদের অষ্টম বেতন কমিশন দেওয়ার জন্য সরকারের প্রচেষ্টা জারি রয়েছে। অর্থমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার ৩ নভেম্বর ২০২৫ তারিখে জাস্টিস রঞ্জন দশাইয়ের নেতৃত্বে একটি কমিটি তৈরি করেছে। সেই কমিটিকে বলা হয়েছে ১৮ মাসের মধ্যে অষ্টম বেতন কমিশনের রিপোর্ট জমা করার জন্য। কেন্দ্রীয় সরকার যে কমিশন করে(কমিশনের রিপোর্ট) দেশের অধিকাংশ রাজ্যই সেটাকে ফলো করে। ত্রিপুরা সরকারও সেটার অপেক্ষায় আছে।

মন্ত্রী আরো বলেন সিক্সটিন পে কমিশনের কাছে অনেক আগেই রাজ্য সরকার রাজ্যের সমস্ত কর্মচারীদের ডিএ এবং অষ্টম বেতন কমিশনের ব্যাপারে বিস্তারিত রিপোর্ট জমা করে রেখেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সময়ে সময়ে দেশের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। কর্মচারীদের বিষয়ে বর্তমান সরকার কেন্দ্রের সাথে সামঞ্জস্য রক্ষা করে চলতে চাইছে। অষ্টম বেতন কমিশনের বিষয়টি রাজ্য সরকারের মাথায় রয়েছে এবং কেন্দ্রে যখনই কমিশনের রিপোর্ট জমা পরবে সেই রিপোর্টকে রাজ্য সরকার অনুসরণ করবে বলে মন্ত্রী জানিয়েছেন। কর্মচারীদের স্বার্থ নিয়ে রাজ্য সরকার ইতিবাচক তা স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রসঙ্গত রাজ্য সরকারের কর্মচারীদের অষ্টম বেতন কমিশন চালু করা সহ ১৪ দফা দাবি নিয়ে এদিন সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছিল রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। সেই ডেপুটেশনে কর্মচারী প্রতিনিধি দলকে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে রাজ্যের কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশনের ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version