Home ত্রিপুরার খবর আগরতলা খবর বিহার থেকে অস্ত্র আমদানি ? আগরতলায় পিস্তল সহ ধরা পড়লো তিন।

বিহার থেকে অস্ত্র আমদানি ? আগরতলায় পিস্তল সহ ধরা পড়লো তিন।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৫ নভেম্বর,,

ত্রিপুরার রাজধানী আগরতলার এডি থানা এলাকায় অত্যাধুনিক পিস্তল সহ ধরা পড়লো ৩ যুবক। আগরতলা রেলস্টেশন সংলগ্ন বঙ্গেশ্বর ব্রিজ এলাকায় এসডিপিও পারমিতা পান্ডে এবং ওসি সুশান্ত দাসের নেতৃত্বে সোমবার সন্ধ্যার পর পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। ধৃত তিনজনের নাম যথাক্রমে টিংকু দেববর্মা (৩৫), সৌমেন্ড দেববর্মা (৪০) এবং শিবাশীষ কুমার (২৯)। শিবাশীষ কুমারের বাড়ি বিহার। অন্যদিকে সৌমেন্ড দেববর্মা এবং টিংকু দেববর্মার বাড়ি ত্রিপুরার বর কাঁঠাল এলাকায়। পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি পিস্তল এবং চারটি ম্যাগজিন উদ্ধার করেছে।

এই বিষয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার আই পি এস নমিত পাঠক জানান এডি নগর থানার বঙ্গেশ্বর ব্রিজ এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। তাদের কাছে তল্লাশি চালালে দুটি কারখানায় তৈরি স্বয়ংক্রিয় পিস্তল এবং ম্যাগজিন উদ্ধার হয়। ধৃতদের মধ্যে দুইজন ত্রিপুরার এবং একজন বিহারের। পুলিশ সুপার জানান এসব পিস্তল কেন আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ এই ঘটনায় অস্ত্র আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন।

এই প্রসঙ্গে উল্লেখ্য এর আগেও গত ৮ মে তারিখে আগরতলার সরকারি রেল পুলিশ এবং আরপিএফ এর যৌথ অভিযানে ৮ পিস্তল এবং ১৬ টি ম্যাগজিন উদ্ধার হয়েছিল ত্রিপুরায়। আগে কয়েকবার ত্রিপুরাতে অস্ত্রসহ ধরা পড়েছেন একাধিক যুবক-যুবতী। প্রাথমিকভাবে পুলিশের সূত্রের দাবি এসব পিস্তল বিহারের দেশী কারখানায় তৈরি হয়। সন্ত্রাস তৈরি করা সহ রাজ্যের মাদক ব্যাপারীদের ব্যবহারের জন্য ত্রিপুরাতে এসব অস্ত্রের বেআইনি আমদানি হচ্ছে। সুষ্ঠুভাবে তদন্ত হলে অস্ত্র আমদানি কাণ্ডে বড় চক্র পুলিশের হাতে ধরা পড়তে পারে বলে সূত্রের দাবি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version