প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২২ মার্চ,,
মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেলে শহরতলীর বোধজঙনগর থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতে থানা এলাকার পশ্চিম নোয়াবাদী দিপেন দত্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১২ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার করা হয়েছে বাড়ির এক যুবককে। রবিবার থানার ওসি ইন্সপেক্টর প্রশান্ত দে এই বিষয়টি জানিয়েছেন।
ওসি জানান গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতে দশটার পর থানা এলাকার পশ্চিম নোয়াবাদী স্কুল সংলগ্ন একটি বাড়িতে অভিযান করা হয়। অভিযানের সময় পুলিশের সঙ্গে ছিলেন জিরানীয়ার একজন ডিসিএম। ডি সি এমের উপস্থিতিতে পুলিশ বাড়িতে তল্লাশি চালিয়ে আয় ১১ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। মাদকের বাজারে এসব ইয়ারবার ট্যাবলেটের বাজার মূল্য ১২ লক্ষ টাকা বলে তিনি দাবি করেছেন। পুলিশ বাড়ির এক যুবককেও এই মাদক মামলায় আটক করেছে। তবে তদন্তের স্বার্থে তার চেহারা দেখানো হয়নি এবং নাম প্রকাশে আনা হয়নি। তবে যে যুবককে গ্রেফতার করা হয়েছে কয়েক বছর আগেও তাকে মাদক মামলায় পুলিশ গ্রেফতার করেছিল বলে জানা গেছে। অন্যদিকে স্কুল সংলগ্ন এলাকায় বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে চাঞ্চল্য রয়েছে।
