প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৯ মার্চ,,
বন্ধুদের নিয়ে নিচের দিব্যাঙ্গান ক্রিকেট ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে ধরা পড়লো লম্পট স্বামী। আমতলী থানার পুলিশ ন্যক্কারজনক এই ঘটনায় বুধবার অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে। ধৃতের নাম সুব্রত দে।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
অভিযোগ সুব্রত দে বাড়ির মধ্যে নেশার আসর জমিয়ে ছিল। পরবর্তীকালে নেশাগ্রস্ত অবস্থায় নিজের পাঁচ বন্ধুকে নিয়ে পর্যায়ক্রমে নিজের স্ত্রীকে ধর্ষণ করে। পাশাপাশি স্ত্রীকে হুমকি দেয় এই ঘটনা যাতে কাউকে না বলা হয়। পরবর্তীকালে শ্রী এই ন্যাক্কারজনক ঘটনার মানসিক আঘাতে কাটিয়ে নিজের বাবার কাছে সব খুলে বলেন। বাবার সহযোগিতায় নির্যাতিতা স্ত্রী স্বামী সহ তার বন্ধুদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেন আমতলী থানায়। আমতলী থানার পুলিশ গণধর্ষণের অভিযোগে মামলা নিয়ে অভিযুক্ত স্বামী সুব্রত দে কে গ্রেফতার করেছে। তবে এই ঘটনায় অন্য পাঁচ অভিযুক্ত এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে বিভিন্ন মহলে চরম ক্ষোভ রয়েছে।
