Home ত্রিপুরার খবর ভয় নয় ,আমরা ভরসা যোগাবো : সন্ত্রাস নিয়ে করা বার্তা বঙ্গ বিজেপির।

ভয় নয় ,আমরা ভরসা যোগাবো : সন্ত্রাস নিয়ে করা বার্তা বঙ্গ বিজেপির।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,,আগরতলা,, ৬মে,,
বিজেপির তৃণমূলিকরণ হবে না। দুই তৃতীয়াংশ আসন নিয়ে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর সন্ত্রাসের অভিযোগ ঘিরে এই বার্তা দিলেন পশ্চিমবঙ্গ বিজেপি প্রদেশ সভাপতি । প্রদেশ সভাপতি শমিক ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রী বলেছিলেন ভয় নয়, আমরা ভরসার যোগাবো। আমরা সেটাই করব। সন্ত্রাস কোনভাবেই বরদাস্ত হবে না। যারা এই সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। একইভাবে কিছু কিছু জায়গা থেকে সাম্প্রদায়িক হিংসার ঘটনাতেও তিনি করা বার্তা দিয়েছেন। হিংসার ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন।

সন্ত্রাস বরদাস্ত নয়: কড়া বার্তা বঙ্গ বিজেপির

প্রদেশ সভাপতি বলেন কিছু কিছু জায়গায় তৃণমূলের একাংশ গোষ্ঠী বিরোধ নিয়ে গেরুয়া আবির লাগিয়ে রাতারাতি তৃণমূলের অফিস দখল করছেন। হিংসায় ইতিমধ্যেই বিজেপির দুজন কর্মী খুন হয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন এই জয় কোন সংগঠনের জয় নয়। এটা মানুষের জয়। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন ভয়ের পরিবেশ থেকে বের করে মানুষকে ভরসা যোগাবেন । যারা শান্তি নষ্টের ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে কড়া নজর রয়েছে বিজেপির।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version