আগরতলা,,৩০ মার্চ,,
পুলিশ সদরে উচ্চপর্যায়ের বৈঠক।।এডিসি নির্বাচনের নিরাপত্তা সুনিশ্চিত করতে সোমবার পুলিশ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ মিটিং করলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক আইপিএস অনুরাগ। ডিজিপি সাহেব হাইব্রিড মোডে পিএইচকিউ-র সকল সিনিয়র অফিসার, জেলা এসপি, টিএসআর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এবং এসডিপিওদের সঙ্গে আলোচনায়(ভিডিও কনফারেন্স সহ) সার্বিক অবস্থার খবর নেন এবং কার্যকরী নির্দেশ প্রদান করেন। জানা গেছে আসন্ন টিটিএএডিসি নির্বাচন এবং উপনির্বাচনকে সামনে রেখে রাজ্যের নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
