Home ত্রিপুরার খবর আগরতলা খবর আগরতলায় আক্রান্ত সাংবাদিক ; নিন্দা জানিয়ে দোষীকে গ্রেপ্তারের দাবি জানাল টি...

আগরতলায় আক্রান্ত সাংবাদিক ; নিন্দা জানিয়ে দোষীকে গ্রেপ্তারের দাবি জানাল টি ডব্লিউ জে এ।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৫ মে,,

রাজ্যে সাংবাদিক আক্রান্তের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। এবারআগরতলা শহরের রাধানগরে আক্রান্ত হল চিত্র সাংবাদিক বিজয় দেবনাথ । শুক্রবার রাধানগর পেট্রোল পাম্প প্রাঙ্গণে এই অনভিপ্রেত ঘটনাটি ঘটে । সকলে সুশৃংখল ভাবেই পেট্রোল নিচ্ছিলেন । এমন সময় রাধানগর অটোস্ট্যান্ডের এক অটোচালক অটো নিয়ে পেট্রোল পাম্পে তেল নিতে আসেন । তিনি গায়ের জোরে লাইন ঠেলে অটো ভেতরে নিয়ে যেতে চান । তখন এক গ্রাহক এর প্রতিবাদ জানান । অটোচালক ওই গ্রাহকের সাথে দুর্ব্যবহার করেন । উনার পেছনেই লাইনে দাঁড়িয়ে ছিলেন সাংবাদিক বিজয় দেবনাথ । তিনি অটোচালকের ব্যবহারের প্রতিবাদ জানান । এতে আরো ক্ষিপ্ত হয়ে অটোচালক একটি বাইক থেকে হেলমেট নিয়ে বিজয় দেবনাথের উপর আক্রমণ করে । তাতে চিত্র সাংবাদিক বিজয় দেবনাথ রক্তাক্ত হন। পূর্ব আগরতলা থানার পুলিশ অটোটি আটক করলেও অভিযুক্ত চালক পলাতক। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী অটো চালককে গ্রেপ্তার করে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ এক প্রেস বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version