Wednesday, January 28, 2026
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবর৫.৭ ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ সহ গোটা উত্তর পূর্বাঞ্চল; উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ।

৫.৭ ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ সহ গোটা উত্তর পূর্বাঞ্চল; উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২১ নভেম্বর,,

বাংলাদেশের মাটির নিচে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্য। শুক্রবার সকাল ১০ টা ১০ মিনিটে প্রচন্ড তীব্রতার ভূমিকম্প নিয়ে কেঁপে উঠে ত্রিপুরার রাজধানী আগরতলা সহ গোটা রাজ্য। পরে খবর নিয়ে জানা যায় প্রতিবেশী বাংলাদেশে সৃষ্ট ভূমিকম্পে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে এই ভূকম্পনের তীব্রতা অনুভব হয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। যদিও ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। সকাল ১০:১০ মিনিট নাগাদ বাংলাদেশের নরসিংদী জেলার ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূ কম্পনে বাংলাদেশ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা কিংবা অন্য কোন রাজ্যে এই ভূ কম্পনে এখনো কোনো বড় ধরনের ক্ষতির খবর নেই। নেই কোন প্রান হানির খবর। তবে ভূ কম্পনের তীব্রতায় জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। রাজ্যের বিভিন্ন স্থানে মহকুমা এবং জেলাস্থরে খোঁজখবর শুরু হয়েছে। ভূকম্পনের তীব্রতায় কোথাও কোনো ক্ষতি হয়েছে কিনা তা সরকারি তথ্য আরো পাওয়া যেতে পারে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments