Home ত্রিপুরার খবর জেলার খবর স্ত্রী এবং ছেলেকে খুন করে বিষ পানে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের; চাঞ্চল্য উদয়পুরে।

স্ত্রী এবং ছেলেকে খুন করে বিষ পানে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের; চাঞ্চল্য উদয়পুরে।

0
6

প্রতিধ্বনি প্রতিনিধি,,আগরতলা,,১৩ এপ্রিল,,

সোমবার ১৩ এপ্রিল সকালে রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকলো উদয়পুর বেলতলী এলাকা। ঘুমের মধ্যে ৪৫ বছরের মা সহ তাঁর ১৯ বছর ছেলেকে নৃশংসভাবে মাথা থেঁতলে খুন করা হয়েছে। অভিযোগ খুন করেছেন মহিলার স্বামী তথা মৃত সন্তানের বাবা। খবর পেয়ে ভোর পাঁচটা নাগাদ ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় থানা পুলিশ। পুলিশের বিবরণ স্ত্রী এবং সন্তানকে খুনে অভিযুক্ত শিক্ষক নিজেও কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এবং বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত দুইজনের নাম রুপা দাস (৪৫) এবং দিগন্ত দাস (১৯)।

Oplus_0

দিগন্ত দাস ইকফাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। স্ত্রী এবং সন্তানকে খুনে অভিযুক্ত শিক্ষকের নাম অজিত দাস। তিনি মানসিক রোগী ছিলেন বলে প্রাথমিকভাবে পুলিশের দাবি।

পুলিশ খুনের ঘটনাস্থল থেকে রক্তমাখা কাঠের টুকরো উদ্ধার করেছেন। মহকুমা পুলিশ অধিকারীকের দাবি সেই কাঠের টুকরো দিয়েই মাথায় আঘাত করে মা এবং ছেলেকে খুন করা হয়েছিল। ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here