প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩ নভেম্বর,,
সোমবার আগরতলা মেডিকেল হাসপাতাল তথা জিবিপি হাসপাতালে একাধিক প্রকল্প তথা মেডিকেল বিভাগের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। হাসপাতালে উদ্বোধন হলো ইন্টার ডিপার্টমেন্টাল কল ম্যানেজমেন্ট সিস্টেম তথা আইডিসিএমএস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা।

মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। জটিল পরিষেবার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বাস্থ্য পরিষেবা। রাজ্যের রোগীদের এখন চিকিৎসার জন্য বহিরাজ্যে যাওয়ার প্রবণতা কমে গেছে। মুখ্যমন্ত্রী বলেন এজিএমসি ও জিবিপি হাসপাতালের উন্নততর স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। সেই অঙ্গীকারের অঙ্গ হিসেবেই হাসপাতালে নতুন চারটি সুপার স্পেশালিটি পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।



Recent Comments