সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২৬ নভেম্বর,,
দ্রুতগামী বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। শনিবার সন্ধ্যার পর এই দুর্ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে কাশিপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪৭)। তার বাড়ি কাশিপুর কবরস্থান সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণের জানাযায় দেলোয়ার হোসেন শনিবার সন্ধ্যায় কাশীপুর বাজারে বাজার করতে গিয়েছিলেন। বাজার শেষ করে বাড়ি ফেরার পথে জাতীয় সড়ক পার হওয়ার সময় খয়েরপুর দিক থেকে আসা দ্রুতগামী একটি বাইক তাকে ধাক্কা দেয়। বাইকের ধাক্কায় দেলোয়ার হোসেন রাস্তায় পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত জিবি হাসপাতালে পাঠায়। হাসপাতালের পথে তিনি মারা যান। বোধজঙনগর থানার পুলিশ দুর্ঘটনার মামলা নিয়ে ঘাতক বাইকটিকে আটক করেছে বলে জানা গেছে।
কাশীপুরে জাতীয় সড়কে দুর্ঘটনা! বাইকের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির।
RELATED ARTICLES



Recent Comments