Wednesday, February 4, 2026
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলার জগতপুরে ভাড়া বাড়িতে নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য !

আগরতলার জগতপুরে ভাড়া বাড়িতে নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য !

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১৯ নভেম্বর,,

আগরতলার অভয়নগর জগতপুরে ভাড়া বাড়িতে উদ্ধার হল এক নাবালিকা স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকা সহ অভিভাবক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গেছে ১৭ বছরের সেই নাবালিকা আগরতলা নন্দননগরে অক্সিলিয়াম গার্লস স্কুলের বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতো। জগতপুরে রথীন দেবনাথের বাড়িতে নাবালিকা একা ভাড়া থাকতো। মৃত নাবালিকার গ্রামের বাড়ি খোয়াই চাম্পা হাওড় এলাকায়। বুধবার দুপুর থেকে বাড়ির লোকজন মেয়েটিকে অনেকবার ফোন করেও পাচ্ছিলেন না। বাড়ির লোকজন । বিষয়টি বাড়াবাড়ির মালিককে জানালে তারা ঘরের ভিতরে গিয়ে রান্না ঘরের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পর কোন সাড়া পাওয়া যায়নি। এরপরেই খবর জানানো হয় অভয়নগর ফাঁড়ি থানা এবং পূর্ব মহিলা থানার পুলিশকে। পুলিশ গিয়ে রান্না ঘরের ভেতরে দরজার পাশে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় নাবালিকার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছ বলে সূত্রের দাবি। পাশাপাশি মৃত নাবালিকার এক বান্ধবী জানায় বিশ্রামগঞ্জ এলাকার এক যুবকের সাথে নাবালিকার ভালবাসার সম্পর্ক ছিল। দুদিন আগে সেই যুবক নাবালিকার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে। এই সম্পর্ক বিচ্ছেদের পর নাবালিকা মানসিকভাবে একাকীত্বে ভুগছিল। আশঙ্কা করা হচ্ছে সম্পর্ক বিচ্ছেদের কারণেই সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তে রিপোর্ট ছাড়া পুলিশ এই বিশেষ স্পষ্ট করে কিছু জানায়নি। পুলিশ মৃত নাবালিকার পরিবারের সাথে কথা বলেন এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন। শহর এলাকায় ভাড়া বাড়িতে নাবালিকা স্কুল ছাত্রীর এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে অভিভাবক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments