আগরতলা,,১৮ মার্চ,,
ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য স্যন্দন পত্রিকার সাংবাদিক নন্দন চক্রবর্তী আজ আর আমাদের মধ্যে নেই। বুধবার ভোর রাতে স্কুটি দুর্ঘটনায় দক্ষিণ ত্রিপুরা জেলার মনপাথর পুলিশ স্টেশনের রাজাপুর বাজার সংলগ্ন এলাকায় প্রাণ হারিয়েছেন নন্দন চক্রবর্তী।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। দক্ষিণ জেলার শান্তিরবাজার ও জোলাই বাড়িতে কর্মরত সাংবাদিকরা দ্রুত হাসপাতালে ছুটে আসেন। ময়না তদন্তের পর মরদেহ আগরতলায় তার নিজ বাড়ি রামনগরে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে মরদেহ নিয়ে আসা হয় আগরতলা প্রেসক্লাবে। সেখানে মরদেহে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের পর নিয়ে আসা হয় স্যন্দন পত্রিকা অফিসের সামনে। সহকর্মীরা তার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল ,সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ,,সহ-সম্পাদক সুমন মহালনবীশ, কোষাধ্যক্ষ সুভাষ ঘোষ সহ অন্যান্য সদস্যরা মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

ভূবনেশ্বরী টেলিভিশনের পক্ষ থেকেও প্রয়াতের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এখান থেকে মরদেহটি নিয়ে যাওয়া হয় শেষ যাত্রার উদ্দেশ্যে বটতলা মহাশ্মশান ঘাটে। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্য সহ অন্যান্যরা শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মৃত্যুকালে স্ত্রী পুত্রসহ অসংখ্য গুণমুগ্ধ আত্মীয়-স্বজন রেখে গেছেন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা এবং পরিবার-পরিজনদের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করা হয়েছে।



Recent Comments