প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৯ নভেম্বর,,
আগরতলা মহিলা কলেজকে উন্নীত করা হবে ত্রিপুরার প্রথম গভমেন্ট ওমেন ইউনিভার্সিটি তথা সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ে। একইভাবে টি আই টি তথা ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিকে উন্নীত করা হবে ত্রিপুরা টেকনিক্যাল ইউনিভার্সিটি তথা বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার ত্রিপুরা সচিবালয়ে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের পর্যটন, পরিবহনসহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে আরো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্তে কোঅপারেটিভ ডিপার্টমেন্টে ৯৭ টি পোস্টে জে আর বিটি-র মাধ্যমে নতুন নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।টিপিএসসি- পরীক্ষার মাধ্যমে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট এ নিয়োগ করা হবে ২৮ জন আইসিডিএস সুপারভাইজার। একইভাবে আরবান দপ্তরে ১৪ টি নতুন টেকনিক্যাল পোস্টে নিয়োগ সহ রাজ্যে নতুন করে ১১৯ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করে সেগুলিতে সম সংখ্যক ওয়ার্কার এবং হেল্পার নিয়োগের সিদ্ধান্ত নিয়োগ নেওয়া নেওয়া হয়েছে। তথ্য দপ্তরের অধীন ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটে নিয়োগ করা হবে ৮ জন ফ্যাকাল্টি মেম্বার। মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের অবসরকালীন ভাতা প্রদানের ক্ষেত্রে নিয়মের সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে রাজ্যের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি করা সহ গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি তৈরি করার বিষয়টি নিঃসন্দেহে রাজ্য সরকারের বড় পদক্ষেপ। ইতিমধ্যেই রাজ্য সরকারের এই ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বার্তা বইছে। আগরতলা মহিলা কলেজ চত্বরেই রাজ্যের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন।



Recent Comments