প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩১ মার্চ,,
ফের জাতীয় স্তরে সম্মান অর্জন করল রাজ্য প্রশাসনের অধীন পঞ্চায়েত রাজ ব্যবস্থা। ২০২৫ সালে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠ কাজের নিরিখে জাতীয় স্তরে পুরস্কার পেল রাজ্যের তিনটি পঞ্চায়েত। ভারত সরকারের পঞ্চায়েত রাজ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫ সালে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার (DDUPSVP) পেল রাজ্যের দুটি পঞ্চায়েত। একইভাবে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত পুরস্কার (NDPSPVP) পেল আরো একটি পঞ্চায়েত। ভারত সরকারের তরফে ৩০ মার্চ ২০২৬ তারিখে একটি নির্দেশে রাজ্য সরকারকে বিষয়টি জানিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নিজের সামাজিক মাধ্যমে সেই নির্দেশসহ বিষয়টি জানিয়েছেন ।

নির্দেশ অনুযায়ী ২০২৫ সালে সিপাহীজলা জেলা সর্বশ্রেষ্ঠ পঞ্চায়েত জেলা হিসেবে পেয়েছে সর্বোত্তম পঞ্চায়েত পুরস্কার (NDPSPVP)। একইভাবে সুস্বাস্থ্যকর পঞ্চায়েত এবং মহিলা বান্ধব পঞ্চায়েত ব্যবস্থার জন্য ভারত সরকারের দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার (DDUPSVP) পেয়েছে রাজ্যের যথাক্রমে কুমারঘাটের কাঞ্চন বাড়ি পঞ্চায়েত এবং পশ্চিম জেলার হেজামারার বৈকন্ঠপুর পঞ্চায়েত। পুরস্কারের অঙ্গ হিসেবে তাদেরকে যথাক্রমে ৫ কোটি ১ কোটি এবং ৫০ লক্ষ টাকা তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই তথ্য সামাজিক মাধ্যমে তুলে ধরে আনন্দ প্রকাশ করেছেন।



Recent Comments