প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২১ নভেম্বর,,
প্রচন্ড বুক ব্যথার কারণে আইএলএস হাসপাতালে ভর্তি আছেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য। শুক্রবার দুপুরে তাকে আইএলএস হাসপাতালে নিলে ভর্তি রাখা হয়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী সাংসদের শারীরিক অবস্থার বিস্তারিত খবর নেন । পরবর্তীকালে সাংবাদিকদের এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বুকের ব্যথার কারণে সংসদ রাজিব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ডাক্তার সমস্ত ধরনের প্রয়োজনীয় চিকিৎসা করছেন।

এই বিষয়ের সাংসদদের পরিবারের সাথেও মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। প্রয়োজন নিরীখে ডাক্তার এবং পরিবারের পরামর্শে বাইরে পাঠানোর ব্যবস্থা করা হবে। অন্যদিকে দলের সভাপতি, সাংসদ রাজীব ভট্টাচার্যের অসুস্থতার খবর দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ বিষয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে।



Recent Comments