প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৫ এপ্রিল,,
ভোটের মাঠে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হচ্ছেন জনজাতি মানুষজন। মুখ্যমন্ত্রীও সমস্ত প্রটোকল ভেঙ্গে জনজাতিদের ভিড়ে ঢুকে নিজেকে তাদের মধ্যে মিলিয়ে দিচ্ছেন। এডিসি নির্বাচনে বিজেপির প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে বুধবার বিপুল জনসমাগম লক্ষণীয় ছিল ছৈলেংটা এবং ছাওমনু কেন্দ্রে ।
মুখ্যমন্ত্রী বলেন বিজেপি প্রার্থীদের সঙ্গে মানুষের ভিড় ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের ক্রমবর্ধমান আস্থা ও সমর্থনেরই প্রতিফলন। এই উদ্দীপনা ও মানুষের অটুট বিশ্বাসকে শক্তি করে আমরা আসন্ন এডিসি নির্বাচনে জয়লাভের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী। প্রসঙ্গত প্রার্থী তালিকা ঘোষণার পর বুধবার একযোগে রাজ্যের একাধিক এডিসি কেন্দ্রে বিজেপির প্রার্থীদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র দাখিল পর্বের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বুধবার হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে ছৈলেংটা রাজপথে বিশাল মিছিল করে মনোনয়ন পত্র দাখিল করে মনু ছৈলেংটা এবং ছাওমনু কেন্দ্রে বিজেপির দুই প্রার্থী। লংতরাইভ্যালীতে বিজেপি মনোনীত প্রার্থী বিপিন দেববর্মা (দামছড়া–কচুছড়া) এবং সুকেশ দত্ত বড়ুয়া (মনু–ছৈলেংটা) সহ এসমেল জয় ত্রিপুরা (ছাওমনু) এর প্রার্থী হিসেবে মনোনয়ন জমাকরেন।

সেখানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিজেপির সমর্থনে জনজাতিদের বিশাল মিছিল দেখা যায়। মুখ্যমন্ত্রী বলেন জনজাতি ভাই-বোনদের অটল বিশ্বাস ও আস্থা এডিসি এলাকায় ভারতীয় জনতা পার্টির প্রধান শক্তি। এডিসি অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য বিজেপিই একমাত্র নির্ভরযোগ্য বিকল্প



Recent Comments