Tuesday, March 31, 2026
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরমহারাজগঞ্জ বাজারে কৃষ্ণ ভট্টাচার্য খুন কান্ড ; চোখের আঘাত থেকে খুনি সনাক্ত...

মহারাজগঞ্জ বাজারে কৃষ্ণ ভট্টাচার্য খুন কান্ড ; চোখের আঘাত থেকে খুনি সনাক্ত পূর্ব থানার পুলিশের।

প্রতিধ্বনি প্রতিনিধি,,আগরতলা,,৩১ মার্চ,,

গত ২৪ মার্চ মঙ্গলবার সকালে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে লালমাটিয়া বিপনি বিতানে উদ্ধার হয়েছিল কৃষ্ণ ভট্টাচার্য নামে এক যুবকের মৃতদেহ। কেউ তাঁর মাথা থেঁতলে খুন করে ছিল। সেই ঘটনার পর তদন্ত শুরু করে পূর্ব থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে কৃষ্ণ ভট্টাচার্য বাড়িঘর ছেড়ে মহারাজগঞ্জ বাজারেই থাকতো। রাতে সে নেশাগ্রস্থ অবস্থায় লালমাটিয়া বিপণী বিতানে আরো কয়েকজনের সঙ্গে পড়ে থাকত। ঘটনার পর পূর্ব থানার পুলিশ খুনে যুক্ত থাকার সন্দেহে ২৭ মার্চ পুলিশ মিঠুন সাহা নামে এক যুবককে গ্রেফতার করেছিল। মিঠুন সাহা পেশায় রাজমিস্ত্রি হলেও সে রাতে মহারাজগঞ্জ বাজারেই পড়ে থাকতেও এবং লালমাটিয়া বিপনী বিতানে রাত কাটাত। ঘটনার পর থেকে পুলিশ তার চোখের পাশে একটি আঘাত দেখতে পারেন তাকে সন্দেহ করে এবং গ্রেফতার করে। ২৭ মার্চ তাকে গ্রেফতারের পর আদালতের নির্দেশের চার দিনের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিল। পুলিশ রিমান্ডে পুলিশের কাছে এবং পরবর্তীকালে ম্যাজিস্ট্রেটের সামনে মিঠুন সাহা খুনের দ্বায় স্বীকার করেছে।

পুলিশের বিবরণ কিভাবে সে ঘটনার রাতে কৃষ্ণ ভট্টাচার্যকে খুন করেছিল সেটাও ঘটনাস্থলে পুলিশকে রিকনস্ট্রাকশন করে দেখায়। পুলিশের দাবি নেশার আসরে ঝগড়ার জেরে এই খুন সংগঠিত হয়েছে। মিঠুন সাহা কোদাল দিয়ে মাথা থেঁতলে কৃষ্ণ ভট্টাচার্য কে খুন করেছিল। পূর্ব থানার ওসি ইন্সপেক্টর সুব্রত দেবনাথ জানিয়েছেন কৃষ্ণ ভট্টাচার্যকে খুনের সময়ে মিঠুন সাহার চোখে আঘাত লেগেছিল। সেই আঘাতের চিহ্ন থেকেই খুনিকে সনাক্ত করা হয়েছে বলে ওসি সাহেবের দাবি।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments