সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২৭ নভেম্বর,,
রবিবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল বটতলার সবজি বাজার সহ একাংশ দোকানপাট। রাত একটার পর সূত্রপাত হওয়া আগুনের লেলিহানে পুড়ে যায়, ১৫০ টির বেশি সবজি দোকান সহ মুদি দোকান এবং মাংসের দোকান। ব্যবসায়ীদের বিবরণ আগুনে ২১৫ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল। সোমবার বটতলা বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ আগরতলা পুর নিগমের পুরপিতা দীপক মজুমদার। পৃথক পৃথকভাবে ক্ষতিগ্রস্ত বাজারে গিয়ে ব্যবসায়ীদের ক্ষতির ব্যাপারে খোঁজখবর নেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল এবং সিপিআইএমের এক প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী নিজের প্রতিক্রিয়ায় বলেন আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে বিদ্যুৎ গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারছেন না।
বটতলায় আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী; আশ্বাস দিলেন ক্ষতিপূরণের
RELATED ARTICLES



Recent Comments