Monday, March 30, 2026
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরবোধজঙনগর থানার সাফল্য, যাত্রীবাহী অটো থেকে উদ্ধার ৮ লক্ষের মাদক।

বোধজঙনগর থানার সাফল্য, যাত্রীবাহী অটো থেকে উদ্ধার ৮ লক্ষের মাদক।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩০ মার্চ,,

সোমবার নাকা পয়েন্টে তল্লাশী চালিয়ে একটি যাত্রীবাহী অটো থেকে ৮ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল বোধজঙনগর থানার পুলিশ। মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে অটোতে থাকা দুই যাত্রীকে। বোধজঙনগর থানার ওসি ইন্সপেক্টর প্রশান্ত দে বলেন নাকা পয়েন্টে তল্লাশীর সময় বনিক্যচৌমনী এলাকায় পুলিশ একটি যাত্রীবাহী অটোকে দাঁড়ানোর জন্য বলে। কিন্তু অটোটি পালানোর চেষ্টা করে। তখন সাব ইন্সপেক্টর অর্পণ এর নেতৃত্বে পুলিশ দল পেছনে ধাওয়া করে অটো আটক করে। অটোর চালক পালিয়ে গেলেও ভেতর থেকে আটক করা হয় দুই যাত্রীকে। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় চারটি প্যাকেটে ৮ হাজার ইয়াবা ট্যাবলেট।

উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য ৮ লক্ষাধিক টাকা বলে পুলিশের দাবি। পুলিশ এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা নিয়ে ধৃতদের পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করেছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments