প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৭ এপ্রিল,,
ত্রিপুরার উপজাতি স্বশাসিত জেলা পরিষদ তথা টিটিএডিসি নির্বাচনে ফলাফল ঘোষণা হলো শুক্রবার। দুপুর ২ টা ৪০ মিনিট নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী একক আধিপত্য রয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তিপড়ামথা দলের। ২৮ টি আসনের মধ্যে তিপড়ামথা এককভাবে পেয়েছে ২৪ টি আসন। বিজেপি পেয়েছে মাত্র ৪ টি আসন। সিপিআইএম ,কংগ্রেস সহ আইপিএফটির ঝুলিতে কিছুই নেই। জয় পেয়েছেন মথার হেবিওয়েট প্রার্থী প্রাক্তন প্রশাসনিক আধিকারিক সিকে জমাতিয়া। অন্যদিকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী বিপিন দেববর্মা। ফলাফল স্পষ্ট হওয়ার পরই পাহাড়ে মাথা সমর্থকদের ব্যাপক আনন্দ উচ্ছাস রয়েছে। আনন্দ রয়েছে রাজধানীর রাজবাড়ী অন্দরে। জয় স্পষ্ট হওয়ার পর মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন দলীয় কর্মীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান করেছেন। অন্যদিকে রাজ্যের হেভি হয়েছে মন্ত্রী রতন লাল নাথ সহ বিজেপির একাধিক নেতা মন্ত্রী জনতার রায়কে মথা পেতে নিয়ে সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান করেছেন



Recent Comments