Thursday, April 30, 2026
Google search engine
Homeজাতীয় খবরঝড় বৃষ্টিতে সতর্ক রয়েছে প্রশাসন: মুখ্যমন্ত্রী

ঝড় বৃষ্টিতে সতর্ক রয়েছে প্রশাসন: মুখ্যমন্ত্রী

প্রতিধ্বনি প্রতিনিধি ,,আগরতলা,, ২৯ এপ্রিল,,

দুদিন যাবত রাজ্যের ভারী বর্ষণ এবং কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতি সহ সার্বিক পরিস্থিত পর্যালোচনায় বুধবার মুখ্যমন্ত্রী নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে প্রশাসনিক বৈঠক। আগরতলা টিআইএফটি কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, পুলিশ মহা নির্দেশক, বিভিন্ন দপ্তরের সচিব সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। একইভাবে প্রশাসনকে সতর্ক থেকে পরিস্থিতি মোকাবেলা এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রশাসনিক সহায়তা প্রদানের নির্দেশ জারি করা হয়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বুধবার দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ধলাই জেলায় সর্বাধিক ক্ষতি হয়েছে। তাছাড়া গত ৪৮ ঘন্টায় ঝড় বৃষ্টির প্রভাবে একজনের মৃত্যু হয়েছে । একাধিক আহত হওয়ার খবর রয়েছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টিপাত জারি রয়েছে বলে সব জেলা থেকে এখনো ক্ষতির পরিমাণ এবং হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি। মুখ্যমন্ত্রী বলেন প্রশাসন সতর্ক রয়েছে এবং বিভিন্ন দপ্তর সমন্বয়ের ভিত্তিতে পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments