Sunday, April 26, 2026
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরআগরতলায় অনুষ্ঠিত ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের সভা।

আগরতলায় অনুষ্ঠিত ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের সভা।

আগরতলা,, ২৬ এপ্রিল,,

রবিবার ২৬ এপ্রিল আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের সভা। এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাপি রায়। সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে হয় আলোচনা। সর্বসম্মতিক্রমে এদিনের সভাতে সিদ্ধান্ত হয় সংগঠনের তরফে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরে এক দাবী সনদ পেশ করা হবে। পাশাপাশি রাজ্যে যে সমস্ত নতুন ওয়েব মিডিয়া রয়েছে উনাদের সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সদস্য পদ গ্রহণ করার ক্ষেত্রে সংগঠনের সহ-সম্পাদক দ্বীপজীত আচার্যের (মোবাইল নাম্বার 7005856962) সাথে যোগাযোগ করার আহ্বান করা হয়েছে। ফোরামের সম্পাদক অভিষেক দে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments